জাতীয়

ঈদগাঁওয়ে কমিউনিটি ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যাওয়ারনেসের উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে সমাজসেবামূলক সংগঠন কমিউনিটি ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যাওয়ারনেসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে সংগঠনের কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে প্রায় দেড় শতাধিক রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।

সংগঠনের সভাপতি আরকানুল ইসলাম রিয়ানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, ঈদগাহ জাহানারা ইসলাম উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, দৈনিক আমার দেশ প্রতিনিধি আনোয়ার হোছাইন, ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিছবাহ উদ্দিন, এনসিপি নেতা তারেকুর রহমান, ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ, সাংবাদিক মনছুর আলম এবং হাফেজ বজলুর রহমান।

ইফতার মাহফিলে সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদ কামাল, শহিদুল ইসলাম, শাউন, রানা, তামিম, ইমরান, আবিদ, আরিফ, তুষার, মিছবাহ, আব্দুল্লাহ, কফিল, নাফিস, সাঈদ ও শিহাব।

উল্লেখ্য, কমিউনিটি ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যাওয়ারনেস সংগঠনটি মানসম্মত শিক্ষা, জলবায়ু পরিবর্তন রোধ, শান্তি প্রতিষ্ঠা, শিশু অধিকার রক্ষা, যুব দক্ষতা বৃদ্ধি এবং জরুরি সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button