মুন্সিগঞ্জে ছাত্রদল নেতা নেহাল আহমেদ জিহাদের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

মুন্সিগঞ্জে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে শতাধিক নতুন পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।আজ বুধবার (১৮ মার্চ) দুপুর ৩টায় মুন্সিগঞ্জ সদরের শিলমন্দি এলাকায় মুন্সীগঞ্জ আদর্শ তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ছাত্রদল নেতা নেহাল আহমেদ জিহাদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফসান রাফি, ছাত্রদল নেতা সিয়াম সামি, মেহেদি যন্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা এতিম শিশুদের হাতে ঈদ উপহার হিসেবে নতুন পাঞ্জাবি তুলে দেন, এ সময় নেহাল আহমেদ জিহাদ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পারাটাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।







