টঙ্গীবাড়ীতে ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী বিতরন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ন্যায্য মূল্যে সবজি ও ভোজ্য তৈল সহ খাদ্য সামগ্রী ফরিদউদ্দিন নগরী আংশিক নতুন বাজার একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাদবর পরিবারের পক্ষ থেকে নিম্ন মধ্যবিত্ত সহ হতদরিদ্রদের মধ্যে প্রায় ৩০০ পরিবারের মাঝে ভোজ্য তেলসহ ডাল, চিনি, পোলার চাউল, সেমাই, কাঁচা মরিচ, পিঁয়াজ, লেবু, শশা, প্রায় ৮ থেকে ১০ প্রকারের খাদ্য পণ্য ৬৭০/- টাকা দরে বিতরণ করেন মরহুম ফরিদ উদ্দিন মাতবরের বড় ছেলে সোলায়মান মাদবর, তিনি ফরিদ উদ্দিন নগরীর আংশিক নতুন বাজারে উদ্ধোধনের সময় মাইকিং এ অ্যালাউন্স করে জানান ১০৫০ টাকার পণ্য মাত্র ৬৭০ টাকায় বিতরণ করছি, মোহাম্মদ আহাম্মদ ভাসানী মাদবর, আব্দুল মালেক মাতবর, গংদের পরিচালনায়, মোহাম্মদ হামিদুল ইসলাম মাদবর, মোঃ হাফিজুল ইসলাম মাদবর এবং মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায়।
১৮ই মার্চ গতকাল বৃহস্পতিবার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের আমতলী সাকিনস্থ প্রকাশ্য সেগুনতলা ফরিদ উদ্দিন মাদবর বাড়ির সম্মুখে বালুর মাঠ সংলগ্ন দুপুর পৌনে ১টার সময় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ওই অনুষ্ঠানে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপি’র নেতা
সোলায়মান মাতবর, হামিদুল মাদবর, ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক রুপবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার ও ডেইলি মুসলিম টাইমস পত্রিকার টঙ্গীবাড়ী উপজেলা প্রতিনিধি বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিহাদ দেওয়ান, এবং আরো উপস্থিত ছিলেন মোঃ আকাশ আহাম্মেদ, এবং অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম সজীব শেখ, প্রতিদিনের মুন্সিগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব তোজাম্মেল হাসান (সম্রাট), মোহাম্মদ কুদ্দুস হোসেন ও কামরুজ্জামান প্রমূখ।







