বগুড়া

সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।

বিকাশ স্বর্ণকার,
বগুড়া,

বগুড়া সোনাতলা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ এবং নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

এরপর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।সকাল সাড়ে ৮টায় উপজেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক। এসময় উপস্থিত ছিলেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন। এরপর শান্তির প্রতীক পায়রা উড়ানো,কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জাহাঙ্গীর আলম গুড মর্নিং স্কুলের শিক্ষার্থীরা,সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।অনুষ্ঠান শেষে কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।

তিনি বলেন, “১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের অবদান কখনো ভোলার নয়।অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)শাহানাজ পারভীন,কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব রাজা,জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button