আইন-আদালত

কিশোরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

মো: এনামুল ইসলাম: মাদকবিরোধী অভিযানে সোহেল (৩২), মো. শাহ আলম (৩০) ও মো. আলী হোসেন (৩৬) নামে তিনজনকে ইয়াবা ও গাঁজাসহ আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জেল-জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ও মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

দণ্ডিত তিনজনের মধ্যে সোহেল কিশোরগঞ্জ সদর উপজেলার মনিপুরঘাট এলাকার আব্দুর রাশিদের ছেলে, মো. শাহ আলম জেলা শহরের পশ্চিম তারাপাশা এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে এবং মো. আলী হোসেন কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর এলাকার মৃত আব্দুল হানিফের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে ১০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ সোহেল, মো. শাহ আলম ও মো. আলী হোসেন এই তিনজনকে আটক করে মোবাইল কোর্ট আইনে মামলা দায়ের করা হয়।

তাদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ও মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল এর নিকট প্রসিকিউশন দায়ের করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ও মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনের প্রত্যেককে পৃথকভাবে তিনমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও তিনজনের প্রত্যেককে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button