কক্সবাজারে হাতের কব্জি ও মাথাবিহীন নারীর লাশ উদ্ধার

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকায় এক নারীর হাতের কব্জি ও মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মর্মান্তিক এ ঘটনাকে ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে স্থানীয়রা একটি ভাড়া বাসার পাশ থেকে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গা আয়ুব নামে এক ব্যক্তির ভাড়া বাসায় কয়েকদিন আগে এক অজ্ঞাত নারী ঘর ভাড়া নিতে আসেন। এরপর থেকে ওই নারীকে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া মরদেহটি ওই নারীরই হতে পারে।
এদিকে বাড়ির মালিক জানিয়েছেন, ওই নারীর কোনো জাতীয় পরিচয়পত্র বা পরিচয়সংক্রান্ত তথ্য তার কাছে ছিল না। ফলে নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। ইতোমধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম জোরদার করা







