গাজীপুর

গাজীপুর ইউনিয়ন বাসিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক শামসুদ্দোহা

শামসুদ্দোহা

বাংলার প্রকৃতিতে নতুন প্রাণের স্পন্দন নিয়ে এসেছে পহেলা বৈশাখ। নতুন বছর ২০৩৩ বরণ করে নিতে সারা দেশের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নে। এই আনন্দঘন মুহূর্তে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ধনুয়া গ্রামের মফিজ উদ্দিন মাষ্টারের কৃতি সন্তান সাংবাদিক শামসুদ্দোহা।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে পছন্দ করতেন। বর্তমানে তিনি এলাকায় একজন সফল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হলেও, তার প্রধান পরিচয় হয়ে দাঁড়িয়েছে ‘মানবিক মানুষ’। ইউনিয়নের যেকোনো বিপদে-আপদে, বিশেষ করে অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় তিনি সর্বদা নিজেকে বিলিয়ে দেন।

নববর্ষের শুভেচ্ছা বার্তা নতুন বছরের প্রথম প্রহরে এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় সাংবাদিক শামসুদ্দোহা বলেন পুরানো বছরের সকল গ্লানি আর হতাশা মুছে গিয়ে নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি। ২ নং গাজীপুর ইউনিয়নবাসী আমার পরম আত্মীয়। আপনাদের সকলের সাথে এই আনন্দ ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। সবাইকে জানাই শুভ নববর্ষ।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button