যশোর

বাঘারপাড়ায় ইউপি চেয়ারম্যান আবু মোতালেব আটক

মোঃ জুম্মান হোসেনঃ

যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু মোতালেব তরফদারকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে দোহাকুলা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

আবু মোতালেব তরফদার ওই ইউনিয়ন পরিষদ থেকে একাধিকবার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

পরিবারের সদস্যদের দাবি, গভীর রাতে হঠাৎ করেই পুলিশ এসে বাড়ি থেকে চেয়ারম্যান আবু মোতালেবকে তুলে নিয়ে যায়। তবে কী কারণে বা কোন মামলায় তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আজ সোমবার সকালে যোগাযোগ করা হলে বাঘারপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, “রোববার দিবাগত রাতে চেয়ারম্যান আবু মোতালেব তরফদারকে আটক করা হয়েছে। আজ (সোমবার) তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”

পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তবে ঠিক কী অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, তা তদন্তের স্বার্থে এখনই খোলসা করেনি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button