কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ৯০ জন গ্রেফতার

মো:এনামুল ইসলাম

কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানায় চিরুনি অভিযান পরিচালনা করিয়া বিভিন্ন অপরাধে জড়িত মাদকসহ ৩৯ জন, ওয়ারেন্টভুক্ত আসামী ১৬ জন, ফৌ:কা:বি: ১৫১ ধারায় ২৭ জন, নিয়মিত মামলায় ০৬ জন, অন্যান্য মামলায় ০২ জনসহ মোট ৯০ জন এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কিশোরগঞ্জ জেলাকে অপরাধমুক্ত রাখতে বন্ধপরিকর। পুলিশ সুপার কিশোরগঞ্জ মহোদয় স্পস্ট বার্তা দিয়েছেন যে, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিস্তাররোধ এবং যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জেলা পুলিশের এই “জিরো টলারেন্স” নীতি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জ জেলাকে একটি নিরাপদ ও শান্তিময় জেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ প্রশাসন সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button