গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা: ইমাম আটক।

শামসুদ্দোহা

গাজীপুরের শ্রীপুর পৌর সভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ এলাকায় এক মাদ্রাসা ছাত্রীকে (১০) ধর্ষণের চেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।

​আটককৃত ইমামের নাম খোরশেদ আলম। তিনি উপজেলার বৈরাগীরচালা এলাকার একটি মসজিদের ইমাম এবং মোহাম্মদ আলী হুজুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবা মকবুল হোসেন একজন সৌদি প্রবাসী এবং মা প্রায় এক বছর আগে তিন সন্তানকে রেখে চলে যান। মা-বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত খোরশেদ আলম ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি জানাজানি হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং আজ (সোমবার) অভিযুক্ত খোরশেদ আলমকে আটক করে থানায় নিয়ে আসে।
​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম,জানান, এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button