সিলেট

সিলেটে গণঅধিকার পরিষদের নতুন কমিটি আসছে, চলছে মতবিনিময়

সিলেটে নতুন কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় করেছে সিলেট জেলা ও মহানগর গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (২৫আগস্ট) দুপুর আড়াইটায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন,নতুন বাংলাদেশ গড়তে সিলেট জেলা ও মহানগর গণঅধিকার পরিষদের গ্রহণযোগ্য কমিটি কেন্দ্রকে উপহার দিতে আজকের এই আয়োজন। সচারাচর রাজনৈতিক দলগুলো যেখানে কমিটি গঠন নিয়ে মারামারিতে লিপ্ত হয় গণঅধিকার পরিষদ সে-ধরনের কোন সংগঠন নয়।সবার মতামত ভিত্তিতে সবচেয়ে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সংগঠনের গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হবে। বক্তারা আরও বলেন, কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅধিকার পরিষদের জন্ম।জনগণের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে।প্রতিমন্ত্রী ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের হাতকে আরও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর।

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ এর উচ্চতর পরিষদের সদস্য আবদুজ জাহের,পরিষদের সাবেক নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম,সিলেট বিভাগীয় উপ কমিটির সদস্য তাওহীদ হাসান, জেলার সাবেক আহবায়ক রহমতে এলাহী লস্কর নাঈম,কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক
আবদুন নূর তালুকদার,জেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি জোবায়ের আহমেদ তোফায়েল,গণঅধিকার পরিষদ নেতা জহিরুল ইসলাম,সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শাহীন আহমদ,সাবেক যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম রাজু,মহানগর যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মোঃ আলী,শ্রমিক অধিকার পরিষদের মহানগর আহবায়ক জাকির হোসেন আহবায়ক,যুব অধিকার পরিষদ জেলার সাবেক সাধারণ সম্পাদক
শাহীন মীর্জা,জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাউল হক মোহন,মহানগর যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক
আলী আহমেদ তাজ,ওসমানী নগরের সদস্য সচিব মাহিদুল ইসলাম রাজু,জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক
মোহাম্মদ ইমরান হোসেন,জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমীর হোসেন জালালী,জেলা যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ অলি আহমেদ, কোম্পানীগঞ্জের আহবায়ক লিটন মাহমুদ,শাহপরান রহ.থানার সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান আকাশ, জকিগঞ্জ ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকীল আহমেদ, দক্ষিণ সুরমার সদস্য সচিব আবদুল হক প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button