চট্টগ্রাম
অস্ত্রসহ ধরা পড়ল ডেভিড ইমনের সহযোগী ‘গলাকাটা মোবারক

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্রসহ মোবারক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার মোবারক শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের (বর্তমানে কারাবন্দি) সহযোগী এবং স্থানীয়ভাবে গলাকাটা মোবারক হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। এক পর্যায়ে অস্ত্রসহ মোবারককে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, মোবারক নামের একজনকে আটক করা হয়েছে। অভিযানের বিষয়ে পরে জানানো হবে।







