রাজনীতি
রিজভী: বিদ্যুৎ-জ্বালানি সংকট বৈশ্বিক, সরকার নিষ্ক্রিয় নয়

ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে চলমান বিদ্যুৎ জ্বালানি সংকটকে বৈশ্বিক সংকট। বিদ্যুৎ জ্বালানি সংকটে সরকার হাত গুটিয়ে বসে নেই।
আজ মঙ্গলবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবারহ স্বাভাবিক হবে জানিয়ে তিনি বলেন, ‘সকল সংকট মোকাবেলা করে প্রধানমন্ত্রী দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
‘সরকার এবং দল একে অপরের সহযোগী। চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে’-উল্লেখ করেন তিনি।





