ঢাকা
সরকারকে বিব্রতকারীদের ছাড় নয়, মাদকমুক্ত হবে নারায়ণগঞ্জ: হাবিবুর রশিদ

ছবি: সংগৃহীত
রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, অনেকেই সরকার ও প্রশাসনকে বিব্রত করার চেষ্টা করছে। তাদেরকে কোনোভাবে ছাড় দেবে না সরকার।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে হাবিবুর রশিদ বলেন, মাদকের সঙ্গে যারাই সম্পৃক্ত থাকবে তাদের ছাড় দেওয়া হবে না। তাদেরকে আইনের আওতায় আনার পাশাপাশি মাদককারবারিদের সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়নে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, বিগত দিনে নারায়ণগঞ্জে খুনের কালচার ছিল। সেসব ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করছেন। আমাদেরও সর্বোচ্চ চেষ্টা করতে হবে।







