চট্টগ্রাম
চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন আ.লীগ নেতা নুর ইসলাম

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আজ বুধবার বিকেলে নুর ইসলাম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।
নিহত নুর ইসলাম মীরসরাই পৌরসভার ৭নং ওয়ার্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত কওে জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে নুর ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাগারে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। সেখান থেকে বিকেল তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।







