অপরাধ

পুলিশের ভয়ে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালের গৌরনদীতে পুলিশের ভয়ে ইয়াবা গিলে সানোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি অচেতন হয়ে পড়েছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী পৌরসভার নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে। মাদক কারবারি সানোয়ার মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। তিনি গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানিয়েছেন, নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানকালে সানোয়ার নামে ওই যুবককে সন্দেহজনক মনে হয়। এসময় তাকে থামতে বলা হলে দৌড়ে পালানোর চেষ্টা করে।

কিন্তু ধাওয়া দিয়ে আটক করলে সঙ্গে থাকা ১০/১২ পিস ইয়াবা ট্যাবলেট গিলে ফেলেন তিনি। এতে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

আটক মাদক কারবারির কাছ থেকে আরও কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে, যা এখনো গণনা করা হয়নি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, পুলিশ পাহারায় অচেতন ইয়াবা কারবারির চিকিৎসা চলছে। সুস্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button