যশোর

যশোরের ভেকুটিয়ায় পারিবারিক কলহে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে আহত করল স্বামী

মোঃ জুম্মান হোসেনঃ

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বড় ভেকুটিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহত গৃহবধূ শারমিন আক্তার লিপি (৩৩) স্বামী মামুনের স্ত্রী। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে অভিযুক্ত স্বামী মামুন (৩৫) হাতে থাকা দা দিয়ে স্ত্রী শারমিন আক্তার লিপির ডান হাতের ডানায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button