সিলেট

সিলেটে ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যা: গলাকাটা লাশ উদ্ধার, রহস্য উদঘাটনে পুলিশ

সিলেটের শাহপরান (রহ.) এর মাজারের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছেন স্হানীয়রা। গত রাত সাড়ে এগারোটার দিকে নগরীর ৩৩নং ওয়ার্ডের রাস্তার উপর থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম শাহাবুদ্দিন আহমদ (৬০) তিনি শাহপরান (র.) ইসলামাবাদ এলাকায় একযুগ ধরে নিজস্ব বাসায় স্বপরিবারে বসবাস করতেন।তার গ্রামের বাড়ী বিয়ানীবাজার উপজেলার চারখাই গ্রামে।নিহতের
দুই ছেলে, দুই মেয়েও এক স্ত্রী রয়েছে।এক ছেলে ফ্রান্স প্রবাসী।

রাতে রাস্তার পাশে সিজদারত রক্তাক্ত অবস্থায় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালের প্রেরণ করা হয়েছে।

তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা স্পষ্ট নয়।একজন প্রতিবেশী জানান,শাহপরান রহ. এর ওরসে দেখা হলে নিহত শাহাবুদ্দীন বলতেন,তিনি একটি জটিল মামলার স্বাক্ষী। এনিয়ে তিনি খুব চিন্তিত ছিলেন।
স্হানীয়রা জানান,নিহত শাহাবুদ্দীন অত্যন্ত ভালো লোক ছিলেন। এলাকায় কারো সাথে তার কোন দ্বন্দ্ব ছিলোনা।

এঘটনায় শাহপরান রহ- থানার ওসিকে কল করলে তিনি জানান,হত্যা কাণ্ডের রহস্য উদঘাটনে তিনি ব্যস্ত রয়েছেন।এডিসি মিডিয়ার সাথে কথা বলতে অনুরোধ করেন তিনি।এসএমপির মিডিয়া এডিসিকে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

এদিকে নিহতের পরিবার দ্রুত সময়ের মধ্যে এই হত্যা কাণ্ডের রহস্য উদঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button