সিলেট

সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)

প্রথম বারের মতন সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সিউক। মঙ্গলবার (২৫আগস্ট) দুপুর ২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিউকের কার্যক্রম ও কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

নানা রঙের ফানুস উড়িয়ে সিউকের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন সিলেট -০১ আসনের সংসদ সদস্য,বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি ও সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

পরে জেলা পরিষদ মিলনায়তনে সিউকের অস্থায়ী কার্যালয় ও কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাননীয় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি,এমরান আহমদ চৌধুরী এমপি,তাহসিনা রুশদী লুনা এমি,জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামিম,সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী,রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম,সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান চৌধুরী,সিলেট রেঞ্জ ডিআইজি ড.জিল্লুর রহমান,এসএমপি’র পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম,জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

তবে সিউকের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো সিলেটের আরেক কৃতি সন্তান,শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর।উদ্বোধনী অনুষ্ঠানের ব্যানারে তাঁর নাম থাকলেও তিনি আসেননি।একই দিন তিনি সিলেটে ঠিকই এসেছেন তবে সিউকের উদ্বোধনী নয় অন্য অনুষ্ঠানে।আরিফুল হকের অনুপস্থিতিকে নেটিজেনরা স্হানীয় বিএনপি’র অন্তর কোন্দল হিসাবেই দেখছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button