ঢাকা

মির্জাপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস ও আলোচনা সভা

অপার শ্রদ্ধা, গভীর ভাবগাম্ভীর্য এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সাঃ)-এর পৃথিবীতে আগমন দিনটিকে স্মরণ করে এ উপলক্ষে জশনে জুলুস, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলসহ মির্জাপুরজুড়ে নানা ধর্মীয় ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৬আগস্ট) মির্জাপুর মিনি স্টেডিয়ামে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা একত্র হতে শুরু করেন।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল বিশাল জশনে জুলুস। জশনে জুলুসটি মিনি স্টেডিয়াম থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসে সমাপ্ত হয়। এ সময় প্রতিধ্বনিত হয় দরুদ ও সালামের সুমধুর ধ্বনি। জুলুসে বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতি পরিবেশকে এক অভূতপূর্ব আনন্দমুখর আবহ দেয়।

জুলুস শেষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মহানবী (সাঃ)-এর জীবন, দর্শন ও সুন্নাহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা তাঁর দেখানো শান্তি, সাম্য ও মানবতার পথে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে টাঙ্গাইল মউশিক শিক্ষক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম জালালীর সঞ্চালনায় অন্যদের মধ্যে, আহলে সুন্নাত ওয়াল জামায়াত’র উপজেলা কমিটির সদস্য সচিব মো. আনিসুর রহমান, যুগ্ম-আহ্বায়ক মাওলানা ইকরাম ফারুকী, সদস্য মুফতি জাহিদুল ইসলাম, সদস্য মাওলানা হুমায়ুন খান বেলালী প্রমুখ বক্তৃতা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button