বাংলাদেশশিক্ষাঙ্গন

গুগল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জেমিনাই প্রো ও ৪০০ জিবি স্টোরেজ

শিক্ষার্থীদের জন্য এক বছরের বিনা মূল্যের জেমিনাই প্রো ও ৪০০ জিবি স্টোরেজ সুবিধা চালু করেছে গুগল। ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য এ অফার উন্মুক্ত করা হয়েছে।

এই অফারের মাধ্যমে শিক্ষার্থীরা এক বছরের জন্য গুগল এআই প্রো (Google AI Pro) ব্যবহার করতে পারবেন। পাশাপাশি জেমিনাইয়ের সাধারণ ব্যবহারের তুলনায় বেশি সুবিধা, ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ এবং আরও কয়েকটি প্রিমিয়াম ফিচার বিনা খরচে পাওয়া যাবে।

কারা পাবেন এই সুবিধা?

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরাও এ অফারের আওতায় আসবেন। তবে সুবিধা পেতে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর নিজস্ব জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হওয়ার প্রমাণ দেখাতে হবে এবং বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর।

নিবন্ধনের জন্য ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে লগইন করে ‘Google One Student Page’-এ যেতে হবে। এরপর ‘Get Student Offer’ অপশনে ক্লিক করে দেশ হিসেবে বাংলাদেশ নির্বাচন করতে হবে। পরে বিশ্ববিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নামসহ প্রয়োজনীয় তথ্য এবং বিশ্ববিদ্যালয় প্রদত্ত পরিচয়পত্রের তথ্য জমা দিতে হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে অফারটি সক্রিয় হবে।

পড়াশোনায় আরও কার্যকর জেমিনাই

এ ছাড়া শিক্ষার্থীর শেখার অগ্রগতিও পর্যবেক্ষণ করতে পারবে এআইভিত্তিক এই প্ল্যাটফর্ম। জটিল বিষয় সহজে বোঝানোর জন্য এতে যুক্ত হচ্ছে ইন্টারঅ্যাকটিভ ভিজ্যুয়ালাইজেশন, ত্রিমাত্রিক (৩ডি) সিমুলেশন এবং তথ্যভিত্তিক টেবিল তৈরির সুবিধা। ফলে বিজ্ঞান, গণিতসহ বিভিন্ন কঠিন বিষয় আরও সহজে অনুধাবন করা যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button