চট্টগ্রাম

মাদকবিরোধী সংবাদ প্রকাশে কক্সবাজারে সাংবাদিক জয়কে মারধর

মাদকবিরোধী সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে কক্সবাজারে সাংবাদিক জয়-এর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত সাংবাদিক জয় বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার শহরের সীকুইন মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগীর পরিবার ও সংশ্লিষ্টদের অভিযোগ, আতিক নামের এক যুবকের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।

পরিবারের দাবি, ইয়াবার বিরুদ্ধে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করেই সাংবাদিক জয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে।

প্রাথমিকভাবে জানা যায়, গত দুদিন ধরে সাংবাদিক জয়কে তার দেওয়া একটি স্ট্যাটাস ডিলেট করার জন্য চাপ দিয়ে আসছিলেন আতিক নামের ওই যুবক। কিন্তু স্ট্যাটাসটি ডিলেট না করায় মঙ্গলবার রাতে অফিস থেকে ডেকে নিয়ে সীকুইন মার্কেটের সামনে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ পরিবারের।

অভিযোগ রয়েছে, আতিকের নেতৃত্বেই হামলাটি সংঘটিত হয়েছে। মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে প্রকাশ্যে এভাবে হামলার শিকার হতে হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে।

হামলার পর গুরুতর আহত অবস্থায় সাংবাদিক জয়কে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button