নির্বাচনবাংলাদেশ

স্থানীয় নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের শেষ সুযোগ ৭ সেপ্টেম্বর

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে।

আজ বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ভোটার স্থানান্তরের জন্য দাখিল করা আবেদন ইস্যুর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এবং আবেদনগুলো নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তির জন্য এ সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button