বিভাগ

মাগুরায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, যুবক কাশেম আটক

মাগুরার শালিখা উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে কাশেম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলার পোড়াগাছি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার কাশেমকে মাগুরার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছি এলাকায় শিশুটিকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ওঠার পর স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরে শালিখা থানার এসআই ইকরামুল হুদা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের বিষয়ে খোঁজ নেন। এরপর কাশেমকে আটক করে থানায় নেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য, কাশেম একটি রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। ওই মিলে নারিকেল তেল উৎপাদনের পাশাপাশি নারিকেলের খৈল বিক্রি করা হয়। বিভিন্ন বয়সী শিশুরা নিয়মিত সেখানে খৈল নিতে যায়। অভিযোগকারী শিশুটিও খৈল নিতে ওই মিলে যাতায়াত করত।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার শিশুটি খৈল নিতে মিলে গেলে তাকে একা পেয়ে কাশেম শ্লীলতাহানির চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button