মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবল নিহত, আহত ১০: বিস্তারিত

মাদারীপুর সদরে পুলিশের গাড়ি উল্টে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।
বাকিরা পথচারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার মঠেরবাজারে আড়িয়াল খাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে আড়িয়াল খাল সংলগ্ন এলাকায় পুলিশের একটি গাড়ি সড়ক দুর্ঘটনায় পতিত হয়।
প্রাথমিকভাবে জানতে পেরেছি, একটি পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। এ ঘটনায় একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ছাড়া পুলিশের চার সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। তারা গুরুতর আহত।বতাদের ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, আমরা তদন্ত করে দেখছি, অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে কি না বা এখানে কোনো ছিল কি না তদন্ত করে জানাতে পারব। নিহত ও আহত পুলিশ সদস্যরা শিবচর থানার অধীনে কর্মরত বলে জানান তিনি।







