বিভাগ

র‌্যাব পরিচয়ে বিকাশ কর্মকর্তার ২ লাখ টাকা ছিনতাই গোপালগঞ্জে, মামলা দায়ের

গোপালগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিচয়ে বিকাশের এক ডিস্ট্রিবিউশন সেলস কর্মকর্তা সামিউল ইসলামকে প্রাইভেটকারে তুলে নিয়ে দুই লাখ টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার রাতে সদর উপজেলার হরিদাসপুর ফকিরকান্দি এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনায় রাতে বিকাশের ডিস্ট্রিবিউশন সেলস সুপারভাইজার মো. হাচিবুর রহমান অজ্ঞাত পাঁচজনকে অভিযুক্ত করে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। চক্রটিকে ধরতে পুলিশ অভিযান শুরু হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button