ঢাকা

নজিরবিহীন ঘটনা: বিমানমন্ত্রীর গাড়িতে ট্রাফিক পুলিশের মামলা, জরিমানা ৬ হাজার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে দুটি মামলা দেয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের দেয়া দুই মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডে মন্ত্রীর গাড়িটি ট্রাফিক আইন লঙ্ঘন করে। পরে সচিবালয়ের সামনে গাড়িটি আটকে মামলা দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে পুশিলের ট্রাফিক বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘‘একজন মন্ত্রীর গাড়ি সকাল ৯টা ৮ মিনিটে সার্কিট হাউজ সড়কে মন্ত্রীর গাড়িটি লেন লঙ্ঘন করে স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। তখন দায়িত্বরত ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা গাড়িটি আটক করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গাড়িটির বিরুদ্ধে মাধ্যমে মামলা দেয়া হয়।’’

ট্রাফিক কর্মকর্তারা জানান, ‘‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি লেন লঙ্ঘন করায় মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উল্টো পথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে আসলেও মামলার ঘটনা এই প্রথম।’’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button