অর্থ ও বাণিজ্য

রাঙামাটিতে জ্বালানি সংকট: রাতভর লাইনে থেকেও তেল পাচ্ছেন না চালকরা

রাঙামাটিতে জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন চালকরা। সরবরাহ কম থাকায় সারারাত লাইনে থেকেও অনেকে তেল পাচ্ছেন না। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

জানা গেছে, সোমবার সকাল থেকে শহরের চারটি ফিলিং স্টেশনের মধ্যে তিনটিতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
প্রতিদিন সকাল ৮টা থেকে সরবাহ করা হলেও আগের দিন রাত থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চালকদের। কিন্তু সীমিত সরবরাহ ও অনিয়ন্ত্রিত বিতরণ ব্যবস্থার কারণে চাহিদার কারণে সাধারণ ভোক্তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
ভোক্তাদের অভিযোগ, ফুয়েল কার্ড ব্যবস্থা চালু না থাকায় অনেকেই সুযোগ নিয়ে অতিরিক্ত তেল মজুদ করছেন। একই ব্যক্তি বা যানবাহন একাধিকবার লাইনে দাঁড়িয়ে কিংবা বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে অতিরিক্ত তেল সংগ্রহ করছেন বলে অভিযোগ উঠেছে।
এতে প্রকৃত প্রয়োজন থাকা সত্ত্বেও অনেকেই তেল পাচ্ছেন না।
মোটরসাইকেল চালকরা জানান, রাতভর লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় খালি হাতে ফিরতে হচ্ছে। এতে তাদের দৈনন্দিন কাজকর্ম ও জীবিকা নির্বাহে মারাত্মক প্রভাব পড়ছে। বিশেষ করে পেশাজীবী চালকদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে।

মেসার্স এসএন পেট্রোলিয়াম এজেন্সির ব্যবস্থাপক মো. ইদ্রিস বলেন, আমরা যে জ্বালানি পাচ্ছি সেটা আমরা প্রশাসনের তদারকিতে বিতরণ করছি। কিন্তু যারা তেল নিচ্ছেন তাদের কোনো রেকর্ড না থাকায় অনেকেই অতিরিক্ত তেল নিচ্ছেন। ফুয়েল কার্ড চালু করা গেলে এই সমস্যা নিরসন করা যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button