নীলফামারী

ডিমলা নাউতারা ইউনিয়ন পরিষদের জামায়াতের প্রার্থী ঘোষণা

মোঃ বাদশা সেকেন্দার ভুট্টো

২৪ মে (রবিবার) সন্ধ্যায় নাও তারা ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশে জামায়াতে ইসলামী নাউতারা ইউনিয়ন শাখার উদ্যোগে এর পূর্ব প্রস্তুতি কার্যক্রমের অন্যতম অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী নির্বাচন করা হয়। সেই লক্ষ্যে নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আগামী নির্বাচনের জন্য এক কর্মী সমাবেশের মাধ্যমে উপজেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমানকে তাদের দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথ অধ্যক্ষ মাও: আব্দুস সাত্তার মাননীয় জাতীয় সংসদ সদস্য নীলফামারী-১ (ডোমার-ডিমলা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও : কাজী রোকনুজ্জামান বকুল, উপজেলা সেক্রেটারী, ডিমলা। অধ্যক্ষ মাওলানা ওয়াহেদুজ্জামান বাবুল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি, ডিমলা।

উক্ত কর্মী সমাবেশ ও প্রার্থী ঘোষণা অনুষ্ঠানটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর মোজাম্মেল হক এর সভাপতিত্বে উক্ত কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button