বিভাগ

বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি’র জালে ৫ ডাকাত

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বনানীর এ ব্লকের ৪ নম্বর সড়কের খায়ের প্যালেসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত একজোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ এবং একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।’

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বনানী থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি গ্রেপ্তাররা কোনো সংঘবদ্ধ অপরাধীচক্রের সঙ্গে জড়িত কি না, অস্ত্রের উৎস এবং তারা পূর্বে সংঘটিত কোনো অপরাধে সম্পৃক্ত ছিল কি না- এসব বিষয়ে বিস্তারিত তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।’

এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button